এই বছর, মানে ২০২৫-২৬ সেশনে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি ৩টা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। আমি মনে করেছিলাম এই ৩টা সিদ্ধান্তের জন্য চবি প্রচুর সুনাম কামাবে। অন্তত সোশাল মিডিয়াতে কারেন্ট স্টূডেন্টরা এটা প্রচার করবে বলে আশা করেছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছি, আমরা ছাত্ররা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুধু নেগেটিভ নিউজ আর বিশ্ববিদ্যালয়ের দোষগুলোই দেখতে পছন্দ করি। ভালো কিছু এত পছন্দ না। কিংবা হয়তো তারা খোজই নেয় নি বা খোজ নেয়া লাগেইনি। সবথেকে অবাক হয়েছি ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিদের তথা চাকসুর মহামান্যদের পোস্ট না দেখে, যেখানে সবকিছুতে স্ট্র্যাটেজিক্যালি ক্রেডিট নেয়া একটা অভ্যাসে পরিনণত হয়েছে তাদের। প্রশাসন কিছু করলে সবার আগে দৌড় দিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এমন ভাবে বলবে, যেনো এটা চাকসুর ক্রেডিট। অথচ এমন উদ্যোগ আছে যেগুলো ১/২ বছর আগে থেকে নেয়া এবং সেগুলো বিভিন্ন কারণে বাস্তবায়িত হচ্ছিলো না এবং এখন বাস্তবায়ন হচ্ছে। সেগুলোতেও এই চাকসু গিয়ে গিয়ে ২/৩টা ছবি তুলে আপডেট দিয়ে বুঝাচ্ছে যে এগুলা তাদের আমলেই হচ্ছে মানে তাদের ক্রেডিট। সাথে তাদের ফ্রি ফ্রি সুনাম করার জন্য একদল এসে কমেন্টতো করবেই।
যাই হোক, এটা তাদের ব্যাপার। তাদের ব্যাপারে কিছু বলতে গেলেই আমাকে ট্যাগ দিয়ে দিতে পারে। এমনিতেও এইসব ট্যাগ অনেক আসছে গায়ে। আর গায়ে নিতে চাই না। ব্যক্তি বা সংগঠন নিয়ে এই পোস্ট না। আমি বরং সেই সিদ্ধান্তগুলোর কথা বলতে চাই, যেগুলো সত্যিই প্রশংসার দাবিদার। কারণ আমি বিশ্বাস করি, ভালো উদ্যোগের প্রশংসা না হলে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার উৎসাহও কমে যায়।
এইবছরের উল্লেখযোগ্য ৩টি সিদ্ধান্ত হলোঃ
১। এবছর থেকে চবিতে SSC এবং HSC এর উপর কোনো জিপিএ মার্কস নাই। এতে সুবিধা হয়েছে আমার মতো খারাপ ছাত্রদের। যাদের ভালো প্রিপারেশন থাকা সত্বেও বোর্ড রেজাল্ট কোনো কারণে খারাপ হওয়াতে ভালো ভার্সিটিতে চান্স পাওয়া মিস যেতো। যেমন আমি HSC তে মাত্র ৩.৯২ পাই এবং এর ফলশ্রুতিতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পরীক্ষাই দেয়ার সুযোগ পাই নাই। নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি মূল পরীক্ষায় ৭৫/১০০ পাই যেটা সেই সময়ে টপ ১০০ এর মধ্যে থাকা ছাত্ররা পেয়েছিলো শুনেছিলাম। তখন আমরা যেই বড় ভাইদের মেসে আশ্রয় নিতে গেসিলাম, তারা সহ আমার সকল বন্ধুরাও বলতেসিলো, "চান্স পাইলে তন্ময় পাবে, নাইলে কেউ পাবে না।" তবুও আমি চান্স পেলাম না কারণ আমার জিপিএ মার্ক্স অনেক বেশি পিছায় ফেলসিলো আমাকে।
ভালো খবর এই যে, এবারের চবিতে যারা চান্স পাবে তারা শুধু মাত্র ভর্তি পরীক্ষার মার্কসের উপরই চান্স পাবে।
২। এবছর A ইউনিট এ বাংলা বিষয়ের উপর কোনো প্রশ্ন হবে না। সাইন্সের স্টূডেন্টকে কেনো বাংলা দিয়ে জাজ করা হবে তা আমিও বুঝি না। উচ্চ মাধ্যমিকে পাস করে আসা মানে সে তার প্রয়োজনীয় বাংলা সাহিত্য শিখে গেছে বলেই আমি মনে করি। সায়েন্সের স্টূডেন্টদের ৪ বছরের ডিগ্রিতে বাংলা কোনো কাজেই আসে না।
হ্যা অনেকে আরগু করতেই পারে যে এটা বিসিএস সহ অনেক জায়গায় দরকার, কিন্তু বিশ্ববিদ্যালয় মানেই আমি একটা স্পেশালাইজড সাবজেক্ট নিয়ে পড়তে আগ্রহী। আমার ফিল্ড বাদে অন্য ফিল্ডে চাকুরির প্রিপারেশন ভালো করার ক্ষেত্রে আমার ডিপার্টমেন্টের কেনো অবদান থাকা লাগবে? তাহলে যারা সায়েন্সের রিসার্চে যেতে চায়, তারাও তো প্রশ্ন করতে পারে যে তারা কেনো বাংলা পড়বে?
২.১। এবছর ইংরেজিতে মার্কস বাড়ানো হয়েছে। আমি মনে করি এটা খুবই সেরা একটা সিদ্ধান্ত। ২০২৫ সালে এসেও যখন শুনি কিছু বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এখোনো বাংলায় পরীক্ষা নেয়, তা আমাকে খুবই অবাক করে। অন্তত সায়েন্সের ডিপার্টমেন্ট এর তো Medium of Instructions ইংরেজি হওয়া উচিত। আর ভর্তি পরীক্ষা থেকেই এই জাজমেন্ট শুরু হওয়া উচিত। ছেলেপেলেদের ইংরেজির কি অবস্থা তা তো দেখি আমি বসে বসে। ফেসবুকে লিখার সময় চ্যাটজিপিটি মেরে খুব বড় বড় সাজে একেকজন। কিন্তু একটা ফর্মাল ইমেইল/ম্যাসেজ লেখার সময় বুঝা যায় এদের দক্ষতা কতটুকু। ব্যাসিক ইংরেজি জানা অনেক বেশি দরকার বিশ্ববিদ্যালয়ে।
৩। এবছর A ইউনিটের পরীক্ষায় ম্যাথে ১ এর পরিবর্তে ১.৫ মার্ক্স করে রাখা হয়েছে। চবি এমন এক জায়গা যেখানে আমি প্রায়ই দেখি বায়োলজি দাগায়ে সিএসই এর মতো ডিপার্টমেন্ট এ ভর্তি হয় --- এটা আমি ভালো চোখে দেখি না। কারণ ম্যাথ দাগাতে অবশ্যই বায়োলজি থেকে সময় ও পরিশ্রম দুটৈ বেশি লাগে। এর মানে এই না যে বায়োলজি দাগানো স্টূডেন্ট তুলনামূলকভাবে কম মেধাবী। আমার ডিপার্টমেন্টে আমার ব্যাচের অধিকাংশ টপার বায়োলজি দাগিয়েছিলো ভর্তি পরীক্ষায়। যেমন আমার বন্ধু মাসুদ যে বর্তমানে কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিরিয়ারিং এর উপর মাস্টার্স করছে।
যাই হোক, কাল থেকে চবির ভর্তি পরীক্ষা। ভালোভাবে সম্পন্ন হোক, এই দোয়া করি।
বোনাস: ওয়ার্ড কোটা (পোষ্য কোটা) বাতিল এ সময়ের অন্যতম সেরা একটা সিদ্ধান্ত। এটা প্রথমে ইনক্লুড করতে চাই নাই বেশ কিছু কারণে। বিষয়টা রাজনৈতিকভাবে sensitive, এবং অনেকেই এখানে সুবিধাভোগী। কিন্তু পরে খবর নিয়ে জানলাম অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন করা লাগসে সেখানে চবি প্রশাসন গতবার বলেছিলো এ বছর থেকে বাদ দিবে এবং তারা এই কথা রেখেছে এবার। যদিও আমি জানি প্রশাসনের বেশিরভাগ মানুষ ওয়ার্ড কোটার পক্ষে।
বোনাস ২ (৮ এপ্রিল, ২০২৬) ঃ দুঃখজনকভাবে, পরে জানা গেল চবির কিছু কর্মকর্তা ও শিক্ষক পোষ্য কোটা পুনর্বহালের জন্য হাইকোর্টে রিট করে জয়ী হয়েছেন, এবং ভর্তি প্রক্রিয়ায় এই কোটা আবারও চালু হচ্ছে। অর্থাৎ, যে সিদ্ধান্তটাকে আমি সময়ের অন্যতম সেরা বলছিলাম, সেটাই আবার বাস্তবতার চাপে উল্টো পথে হাঁটছে। এবং এটাই আমাদের বড় ট্র্যাজেডি। ভালো সিদ্ধান্ত টিকিয়ে রাখা, অনেক সময় ভালো সিদ্ধান্ত নেওয়ার চেয়েও কঠিন।
No comments:
Post a Comment
Hello there! If you have read any of my blogs, please feel free to give me feedbacks via comments or message. This'll really help me to to improve.
Please don't share any spam via comments.